WBCSC Assistant Professor Recruitment 2026: রাজ্যের কলেজগুলোতে ১০০০ শূন্যপদে বিরাট নিয়োগ
পশ্চিমবঙ্গের শিক্ষিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের জন্য চলে এল এক বিরাট সুখবর! রাজ্যের বিভিন্ন সাধারণ ডিগ্রি কলেজ গুলোতে 'অ্যাসিস্ট্যান্ট প্রফেসর' (Assistant Professor) পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (WBCSC)।
(TOC)
![]() |
| WBCSC Assistant Professor Recruitment - 2026 |
কলকাতা, বর্ধমান, কল্যাণী, উত্তরবঙ্গ, বিদ্যাসাগর, বারাসাত এবং গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ গুলোতে প্রায় ১,০০০ শূন্যপদে এই নিয়োগ করা হবে।
আপনিও যদি পোস্ট-গ্র্যাজুয়েট (মাস্টার্স) পাশ করে থাকেন এবং অধ্যাপনা জগতে নিজের কেরিয়ার গড়তে চান, তবে আজকেরএই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেদনের যোগ্যতা, বয়স সীমা থেকে শুরু করেআবেদন পদ্ধতি—সবকিছু নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
WBCSC Assistant Professor Recruitment 2026
একনজরে
- নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (West Bengal College Service Commission)
- পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor)
- বিজ্ঞপ্তি নম্বর: ১/২০২৬
- মোট শূন্যপদ: প্রায় ১,০০০ টি (৫১টি আলাদা বিষয়ের ওপর)
- মূল বেতন (Basic Pay): ৫৭,৭০০ টাকা
- আবেদন শুরুর তারিখ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ১৫ এপ্রিল (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এইপদে আবেদন করার জন্য প্রার্থীদেরনিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক:
- সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫৫% নম্বর নিয়ে পোস্ট-গ্র্যাজুয়েট বা মাস্টার্স ডিগ্রি পাশ করতে হবে। (তপশিলি, শারীরিক প্রতিবন্ধী এবং দৃষ্টিহীন প্রার্থীদের ক্ষেত্রে ৫০% নম্বর থাকলেই আবেদন করা যাবে)।
- মাস্টার্স ডিগ্রির পাশাপাশি প্রার্থীদের অবশ্যই 'নেট' (NET) বা 'সেট' (SET) পরীক্ষায় সফল হতে হবে।
- যাঁরা ২০০৯ বা ২০১৬ সালের ইউজিসি (UGC) নিয়ম অনুযায়ী পিএইচডি (Ph.D) ডিগ্রি সম্পন্ন করেছেন, তাঁদের 'নেট' বা 'সেট' পরীক্ষা না দিলেও চলবে, তাঁরা সরাসরি আবেদন করতে পারবেন।
- যে সকল প্রার্থী ১১ জুলাই ২০০৯ সালের আগে Ph.D. প্রোগ্রামের জন্য রেজিস্টার করেছিলেন, তাঁদের কিছু নির্দিষ্ট শর্ত (যেমন: রেগুলার মোডে পিএইচডি, দুটি এক্সটার্নাল এক্সামিনার দ্বারা থিসিস মূল্যায়ন, ওপেন ভাইভা, দুটি রিসার্চ পেপার পাবলিকেশন ইত্যাদি) পূরণ সাপেক্ষে NET/SET থেকে ছাড় দেওয়া হবে।
- আবেদনকারীকে অবশ্যই সেই ভাষার ওপর (পড়তে, লিখতে এবং বলতে) যথেষ্ট দক্ষতা থাকতে হবে, যেই ভাষায় সংশ্লিষ্ট কলেজে পড়ানো হবে।
বয়সসীমা (Age Limit)
১জানুয়ারি ২০২৬ তারিখের হিসাব অনুযায়ী, আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের বিশেষ ছাড় পাবেন:
![]() |
| WBCSC Assistant Professor Recruitment 2026 |
- তপশিলি (SC/ST) এবং পিএইচডি (Ph.D) ডিগ্রি প্রাপকদের জন্য ৫ বছরের ছাড় রয়েছে।
- ওবিসি (OBC) প্রার্থীদের জন্য ৩ বছরের ছাড় রয়েছে।
- শারীরিক প্রতিবন্ধীদের জন্য ১০ বছরের ছাড় দেওয়া হয়েছে।
SACT (State Aided College Teacher)-দের জন্য বিশেষ ছাড়:
- যে সকল প্রার্থীরা বর্তমানে রাজ্যের কোনো কলেজে 'Approved State Aided College Teacher' (SACT) হিসেবে কর্মরত আছেন, তাঁদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা হলো ৪৭ বছর (১ জানুয়ারি ২০২৬ - এর হিসেব অনুযায়ী)।অর্থাৎ, তাঁরা সাধারণ প্রার্থীদের চেয়ে বয়সে অতিরিক্ত ছাড় পাবেন।
বিশেষ দ্রষ্টব্য (Note):
SC, ST, EWS এবং OBC (Non Creamy Layer) প্রার্থীদের বয়সের বা নম্বরের ছাড় শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের জন্যই প্রযোজ্য । অন্য রাজ্যের সংরক্ষিত প্রার্থীরা এখানে 'জেনারেল' (General) প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
আবেদন ফি (Application Fee)
অনলাইনে ফর্ম ফিলাপ করার সময় প্রার্থীদের নির্দিষ্ট ফি জমা দিতে হবে:
- সাধারণ প্রার্থীদের জন্য ফি: ২,৫০০ টাকা।
- তপশিলি, প্রতিবন্ধী, ওবিসি এবং EWS (Economically Weaker Section) প্রার্থীদের জন্য ফি: ১,২৫০ টাকা।
এই ফি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই (UPI) বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে।
প্রয়োজনীয় নথিপত্র (WBCSC Assistant Professor Recruitment Documents Required)
অনলাইনে ফর্ম ফিলাপ করার সময় আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন তার তালিকা নিচে দেওয়া হল -
- Passport Photo - (4KB - 40KB, JPG / JPEG FORMAT)
- Signature - (4KB - 30KB, JPG / JPEG FORMAT)
- Date of Birth - (5KB - 5MB, PDF FORMAT)
- Ph.d Documents / Ceritficate - (5KB - 5MB, PDF FORMAT)
- NET - Documents / Ceritficate - (5KB - 5MB, PDF FORMAT)
- PG. - Marksheet - (5KB - 5MB, PDF FORMAT)
কীভাবে আবেদন করবেন? (How to Apply Online)
আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পাঁচটি ধাপে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। নিচে আবেদন করার সহজ ধাপগুলো দেওয়া হলো:
![]() |
| WBCSC Assistant Professor Recruitment 2026 |
পরবর্তী অংশে আপনি যেই বিষয় নিয়ে পড়াশুনা করেছেন সেটা সিলেক্ট করুন। তারপর "Next" অপশনে ক্লিক করুন। নিচের ছবিতে দেখানো হয়েছে।
![]() |
| WBCSC Assistant Professor Recruitment 2026 |
আপনি আপনার প্রয়োজন অনুসারে এই অংশটি পূরণ করবেন এবং "Next" অপশনে ক্লিক করুন।
- পাসপোর্ট ফটো - (4KB - 40KB, JPG / JPEG FORMAT)
- সিগনেচার - (4KB - 30KB, JPG / JPEG FORMAT)
- জন্ম - তারিখ - (5KB - 5MB, PDF FORMAT)
- পিএইচ.ডি. (PH.D) ডকুমেন্টস / সার্টিফিকেট - (5KB - 5MB, PDF FORMAT)
- নেট (NET) - ডকুমেন্টস / সার্টিফিকেট - (5KB - 5MB, PDF FORMAT)
- পিজি (PG) - মার্কশীট - (5KB - 5MB, PDF FORMAT)
নিয়োগ প্রক্রিয়া (Selection Process)
যোগ্য প্রার্থীদের বাছাই করবে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। প্রথমেই শিক্ষাগত যোগ্যতার নম্বরের ভিত্তিতে একটি প্যানেল বা মেধা তালিকা তৈরি করা হবে। এরপর সেই তালিকা থেকে শূন্যপদ অনুযায়ী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের সময় সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সাথে নিয়ে যেতে হবে।
আপনার জন্য পরামর্শ: ১৫ এপ্রিলের জন্য অপেক্ষা না করে, সার্ভার ভালো থাকাকালীন আজই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নিন। আপনি কোন বিষয়ের (Subject) ওপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরপদের জন্য আবেদন করছেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানান!
রাজ্যের সমস্ত সরকারী চাকরি এবং স্কিমের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটকে ফলো করুন।
FAQ
What does wbcsc stand for?
WBCSC-এর সম্পূর্ণ রূপ হলো 'West Bengal College Service Commission', যাকে বাংলায় বলা হয় 'পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন'।
What is West Bengal College Service Commission (wbcsc)?
এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগকারী সংস্থা। এই কমিশনের মূল কাজ হলো রাজ্যের বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত বা স্পনসর্ড সাধারণ ডিগ্রি কলেজ এবং শিক্ষক-শিক্ষণ (B.Ed/M.Ed) কলেজগুলোতে যোগ্যতার ভিত্তিতে 'অ্যাসিস্ট্যান্ট প্রফেসর' , 'প্রিন্সিপাল' এবং 'লাইব্রেরিয়ান' নিয়োগ করা ।
How does wbcsc recruitment work?
WBCSC-এর নিয়োগ প্রক্রিয়াটি মূলত মেধা এবং পছন্দের (merit-cum-preference) ভিত্তিতে হয় । প্রথমে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, গবেষণাপত্র (Research & Publication) এবং শিক্ষকতার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে একটি মেধা তালিকা বা 'প্রভিশনাল মেরিট প্যানেল' তৈরি করা হয় । এরপর সেই তালিকা থেকে শর্টলিস্ট করা প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হয় । ইন্টারভিউয়ের পর চূড়ান্ত প্যানেল প্রকাশ করা হয় এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে কলেজগুলোতে পোস্টিং দেওয়া হয়।
How to apply for wbcsconline 2026?
অনলাইনে আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইট www.wbcsconline.in-এ যেতে হবে। এরপর আবেদন ফর্মে প্রয়োজনীয় তথ্য দিয়ে ছবি ও সিগনেচার আপলোড করে নির্দিষ্ট ফি জমা দিতে হবে। কীভাবে ধাপে ধাপে নিজের মোবাইল বা কম্পিউটার থেকে এই আবেদনটি সম্পূর্ণ করবেন, তার একটি বিস্তারিত গাইড এবং ডিরেক্ট লিংক আমাদের এই আর্টিকেলের "কীভাবে আবেদন করবেন? (How to Apply Online)" সেকশনে দেওয়া আছে। আপনি সেখানে গিয়ে খুব সহজেই পুরো পদ্ধতিটি জেনে নিতে পারেন।



.webp)
.webp)
.webp)
.webp)
.webp)
.webp)