Yuba Sathi Scheme 2026: অ্যাকাউন্টে ১৫০০ টাকা কবে ঢুকবে? জেনে নিন নতুন আপডেট
ভূমিকা (Introduction)
পশ্চিমবঙ্গ সরকার 'যুবসাথী প্রকল্প' (Yuba Sathi Scheme 2026) ঘোষণার পর থেকেই বেকার যুবক-যুবতীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। ইতিমধ্যেই লক্ষ লক্ষ ফর্ম অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে জমা পড়েছে।
(TOC)
![]() |
| Yuba Sathi Scheme 2026: অ্যাকাউন্টে ১৫০০ টাকা কবে ঢুকবে? জেনে নিন নতুন আপডেট |
বিগত রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গ সরকার 'যুবসাথী প্রকল্প' (Yuba Sathi Scheme 2026) -এর কথা ঘোষণা করে। ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতী প্রতিমাসে ১৫০০ টাকা করে অনুদান পাবে।
এই ঘোষণার পর আবেদন প্রক্রিয়া (অনলাইন ও অফলাইন) শুরু হয় ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ থেকে এবং শেষ হয় ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া তো শেষ হয়ে গেছে, কিন্তু এখন সবার মনে একটাই প্রশ্ন— "মাসে ১৫০০ টাকা অ্যাকাউন্টে কবে থেকে আসাশুরু হবে?"
আজকের এই আর্টিকেলে 'যুবসাথী প্রকল্প' (Yuba Sathi Scheme 2026) - এর নতুন আপডেট, টাকা পাওয়ার তারিখ এবং টাকা পাওয়ার আগে কোন কোন বিষয়গুলোচেক করতে হবে, কিভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন তা বিস্তারিত জানানো হলো।
Yuba Sathi Scheme 2026: অ্যাকাউন্টে ১৫০০ টাকা কবে ঢুকবে?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যুবসাথী প্রকল্পের টাকা ১লা এপ্রিল, ২০২৬ তারিখে দেওয়ার কথা ঘোষণা করে।
কিন্তু সম্প্রতি, ০৭ মার্চ, ২০২৬ তারিখে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে এই ০৭ মার্চ, ২০২৬ তারিখ থেকেই প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা দেওয়া হবে।
এরমধ্যে সেই কাজ শুরু হয়ে গেছে এবং অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে।
টাকা পাওয়ার আগে স্ট্যাটাস চেক করা কেন জরুরি? (Yuba Sathi Status Check)
যারা যুবসাথী প্রকল্পের অনলাইন এবং ক্যাম্পে গিয়ে আবেদন করেছেন তারা ক্যাম্প থেকে একটি ২৫ সংখ্যার একটি আইডি পেয়েছেন। সেই আইডি দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন অনলাইনে, যে আপনার ফর্মটি সাবমিট হয়েছে কিনা।
যাদের অ্যাপ্লিকেশন ফর্ম “Submit Successfully” দেখাবে তারা এই প্রকল্পের টাকা পাবেন। আর যদি স্ট্যাটাস “pending” দেখায় তাহলে কিছুদিন পরে আবার চেক করুন।
Yuba Sathi Scheme 2026 Status Check:
যুবসাথী প্রকল্পের (Yuba Sathi Scheme 2026) অফিসিয়াল পোর্টাল - https://yubasathi.wb.gov.in/ -এ গিয়ে “Application Status” অপশনে ক্লিক করুন।
![]() |
| Yuba Sathi Scheme 2026: Status Check |
তারপর পরবর্তী পেজে “Check Status” অপশনে ক্লিক করুন।
![]() |
| Yuba Sathi Scheme 2026: Status Check |
সেখানে আপনার মোবাইল নম্বর লিখুন এবং সেই নম্বরে একটি ওটিপি আসবে সেটা এই ওয়েবসাইটের নির্দিষ্ট জায়গায় লিখুন। তারপর সাবমিট – এ ক্লিক করুন।
তবে বর্তমানে যুবসাথী প্রকল্পের অফিসিয়াল পোর্টালে বাংলার যুব সাথী- স্ট্যাটাস চেক করা যাচ্ছে না।
কারণ, অনেক ফর্ম এখনো অনলাইনে পুরোপুরি আপলোড হয়নি। এই আপলোডের কাজটি হয়ে গেলে আপনারা প্রত্যেকে স্ট্যাটাস চেক করতে পারবেন।
অ্যাকাউন্টে টাকা না ঢোকার সম্ভাব্য ৩টি বড় কারণ (Why Your Money Might be delayed)
যুবসাথী প্রকল্পের টাকা কেউ যদি না পান বা টাকা ঢুকতে দেরি হচ্ছে তারা নীচে দেওয়া তথ্যগুলো একবার পুনরায় যাচাই করে নেবেন।
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্যা: যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক (e-KYC / DBT) নেই তারা স্থানীয় ব্রাঞ্চে গিয়ে আধার কার্ড লিঙ্ক করিয়ে নিন।
- DBT লিঙ্ক চেক: আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) লিঙ্ক আছে কিনা সেটা চেক করুন। DBT লিঙ্ক করা না থাকলে আপনার প্রাপ্য টাকা ঢুকবে না।
- তথ্যে ভুল: যদি আপনার অনলাইন এবং অফলাইন যেকোনো মাধ্যমে যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন করেন তাহলে সেখানে আপনার দেওয়া তথ্যগুলো যেনো নির্ভুল হয়।মানে আপনার আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, ব্যাঙ্কের পাশবই এইসব যাবতীয় তথ্যে আপনার নাম, বয়স যেনো একই থাকে।আর হ্যাঁ, আপনি যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই নম্বরটি যেনো আপনার দেওয়া ব্যাঙ্কের পাশবইের সঙ্গে লিঙ্ক থাকে।
- যোগ্যতার অভাব: ভেরিফিকেশনে যদি প্রমাণ হয়যে আবেদনকারী কোনো চাকরিতে যুক্ত আছে তাহলে তার ফর্মটি বাতিল হয়ে যাবে। সেই বাক্তি কোনো টাকা পাবে না।
উপসংহার
যুবসাথী প্রকল্পের (Yuba Sathi Scheme 2026) টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যারা অনলাইনে আবেদন করেছেন তাদের টাকা ঢুকতে শুরু করেছে।
আর যারা অফলাইনে ক্যাম্পের মাধ্যমে ফর্ম জমা করেছেন তাদের টাকা ঢুকতে একটু দেরি হতে পারে, কারণ, তাদের ফর্ম ও যাবতীয় ডকুমেন্ট স্ক্যান করে যুবসাথী প্রকল্পের (Yuba Sathi Scheme 2026) ওয়েবসাইটে আপলোড করতে একটু সময় লাগছে।
তবে আশা এই মাসের মাঝমাঝি সময়ে এই প্রকল্পের টাকা ঢুকতে পারে।
"আপনি কি যুবসাথী প্রকল্পে (Yuba Sathi Scheme 2026) আবেদন করেছেন? আপনি কি এই প্রকল্পের টাকা পেয়েছে না এখনো পাননি? নিচে কমেন্ট করে জানান।"
FAQ
What is Banglar Yuva Sathi 2026?
"বাংলার যুবসাথী ২০২৬" হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন প্রকল্প, যার মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের চাকরির প্রস্তুতি ও আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক ভাতা প্রদান করা হয়। এটি ২০২৬-২৭ সালের রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে।
What is Banglar Yuva Sathi Prakalpa West Bengal 2026?
এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি যুব কল্যাণ ও কর্মসংস্থানমূলক প্রকল্প। এই প্রকল্পের অধীনে রাজ্যের ২১ থেকে ৪০ বছর বয়সী এবং ন্যূনতম মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীদের ৫ বছর পর্যন্ত বা চাকরি পাওয়া পর্যন্ত মাসিক ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
How to get Yuva Sathi form?
যুবসাথী প্রকল্পের ফর্ম আপনি দু'ভাবে পেতে পারেন। অফলাইনে আবেদন করার জন্য আপনার নিকটবর্তী বিধানসভা কেন্দ্র, পঞ্চায়েত বা বিডিও অফিসে আয়োজিত "যুবসাথী ক্যাম্প" থেকে বিনামূল্যে ফর্ম সংগ্রহ করতে পারবেন। এছাড়া, অনলাইনে ফর্ম ফিলাপ করার জন্য রাজ্য সরকারের নতুন পোর্টাল (yubasathi.wb.gov.in) ব্যবহার করতে পারেন। এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া (অনলাইন ও অফলাইন) শুরু হয় ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ থেকে এবং শেষ হয় ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত।
How to apply Yuva Sathi in Banglar?
'বাংলার যুবসাথী' প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে yubasathi.wb.gov.in পোর্টালে যেতে হবে। সেখানে 'Apply Online' অপশনে গিয়ে নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ফর্মে সঠিক তথ্য পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস (আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, ব্যাঙ্ক ডিটেইলস ইত্যাদি) আপলোড করে সাবমিট করতে হবে। পাশাপাশি, অফলাইন ক্যাম্পেও সরাসরি ফর্ম জমা দেওয়া যায়। এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া (অনলাইন ও অফলাইন) শুরু হয় ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ থেকে এবং শেষ হয় ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত।


_converted.webp)