Yuva Sathi Payment Failed What to do: অ্যাকাউন্টে টাকা না ঢুকলে কী করবেন?

Admin
0

Yuva Sathi Payment Failed What to do: অ্যাকাউন্টে টাকা না ঢুকলে কী করবেন?


ভূমিকা (Introduction)

বিগত রাজ্য বিধানসভা বাজেটে পশ্চিমবঙ্গ সরকার 'যুবসাথী' প্রকল্প চালু করার প্রস্তাব দেয়। আর সেই মতো ১৫.০২.২০২৬ থেকে ২৬.০২.২০২৬ ফেব্রুয়ারি পর্যন্ত 'যুবসাথী' প্রকল্পের (Yuva Sathi Scheme 2026) অনলাইন এবং অফলাইন আবেদন শুরু হয়।

এই প্রকল্পের উদ্দেশ্য হলো ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীদের মাসিক ১৫০০ টাকা করে অনুদান দেওয়া হবে।

(TOC)



Yuva Sathi Payment Failed What to do: অ্যাকাউন্টে টাকা না ঢুকলে কী করবেন?
Yuva Sathi Payment Failed What to do: অ্যাকাউন্টে টাকা না ঢুকলে কী করবেন?

আর এই প্রকল্পের বাস্তবায়নের জন্য পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় গত ০৭ই মার্চ, ২০২৬ (শনিবার) থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই বহু যুবক-যুবতীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁদের প্রথম মাসের ১৫০০ টাকা ঢুকেছে।


কিন্তু, অনেকেই এখনো 'যুবসাথী' প্রকল্পের (Yuva Sathi Scheme 2026) টাকা পাননি। অনেকেরই ফোনে বা হোয়াটসঅ্যাপে টাকা ঢোকার এসএমএস এসছে কিন্তু, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। আবার অনেকের ফোনে “Payment Failed” হওয়ার মেসেজ আসছে। এই নিয়ে অনেক আবেদনকারীরা চিন্তায় ভুগছেন।


তাই আজকের এই আর্টিকেলে এই সংক্রান্ত সমস্যার সমাধান রয়েছে, আপনার করণীয় কি? তার বিস্তারিত আলোচনা করা হলো।


Yuva Sathi Payment Failed হওয়ার মূল কারণগুলো কী?

'যুবসাথী' প্রকল্পের (Yuva Sathi Scheme 2026) পেমেন্ট ফেল হওয়ার কারণগুলি নীচে আলোচনা করা হলো।

১. অনেক সময় আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ই-কেওয়াইসি (e-KYC) আপডেট করা থাকে না। আবার অনেক অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা লেনদেনের লিমিট (Transaction cap) সেট করা থাকে। অ্যাকাউন্টে এমন কোনো বিধিনিষেধ থাকলে সরকারি অনুদানের টাকা ঢুকতে বাধা পায়।


২. তাছাড়া আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) লিঙ্ক করা আছে কিনা সেটা চেক করুন। কারণ 'যুবসাথী' প্রকল্পের (Yuva Sathi Scheme 2026) অফিশিয়াল নোটিশে বলা হয়েছে যে, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে Aaadhaar Based Direct Benefit Transfer (DBT) লিঙ্ক আছে তাঁদের এই প্রকল্পের টাকা ঢুকতে কোনো সমস্যা নেই। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) লিঙ্ক নেই তারা অনলাইনে এই কাজটি করে নিতে পারেন।


৩. আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো ত্রুটি থাকলে প্রয়োজনে সরকারের তরফ থেকে ফোন করা হতে পারে তথ্য যাচাইয়ের জন্য এবং আপনাকে আপনার স্থানীয় ব্লক অফিসে যাবতীয় ডকুমেন্ট নিয়ে যেতে হবে। (ডকুমেন্ট - 'যুবসাথী' প্রকল্পের অনলাইন আবেদন ফর্ম / অফলাইন আবেদন স্লিপ, আঁধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্কের পাশবই, পাসপোর্ট ফটো)।


৪. অনেকে একইসঙ্গে অনলাইন এবং অফলাইন দুই মোডে আবেদন করেছেন। তাঁদের ফর্ম বাতিল হতে পারে আবার সরকারী তরফে তথ্য যাচাইয়ের জন্য আবেদনকারীকে ফোন করা হতে পারে।


৫. অনেকে অনলাইনে আবেদন করার সময় সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করলেও ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল (অ্যাকাউন্ট নম্বর, IFSC CODE, BRANCH NAME) ভূল দিলে টাকা ঢুকবে না।


৬. যারা স্কলারশিপ বা শিক্ষাগত বৃত্তি ছাড়া অন্য কোনো সরকারী প্রকল্পের (লক্ষ্মীর ভাণ্ডার, কৃষকবন্ধু, যুবশ্রী ইত্যাদি) সুবিধা পাচ্ছেন, তারা যদি 'যুবসাথী' প্রকল্পের (Yuva Sathi Scheme 2026) আবেদন করে থাকেন তাহলে, তারা এই প্রকল্পের টাকা পাবেন না।


মোবাইলে মেসেজ এলেও অ্যাকাউন্টে টাকা নেই কেন?

'যুবসাথী' প্রকল্পের (Yuva Sathi Scheme 2026) আবেদন করার পর অনেকেরই এসএমএস এসেছে ফোনে বা হোয়াটসঅ্যাপে আবার অনেকের মেসেজ ফেলড বলে আরেকটি মেসেজ আসছে।

এইক্ষেত্রে যারা 'যুবসাথী' প্রকল্পের (Yuva Sathi Scheme 2026) অনলাইনে আবেদন করেছেন তাঁদের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে।


Yuva Sathi Payment Failed What to do: অ্যাকাউন্টে টাকা না ঢুকলে কী করবেন?
Yuva Sathi Payment Failed What to do: অ্যাকাউন্টে টাকা না ঢুকলে কী করবেন?

আর যারা অফলাইনে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছেন তাঁদের ক্ষেত্রে টাকা ঢুকতে দেরি হচ্ছে। কারণ, অফলাইনে আবেদনকারীর প্রত্যেকের যাবতীয় নথি সথিকভাবে স্ক্যান করে অনলাইনে আপলোড করা সময় সাপেক্ষ ব্যাপার।


কিন্তু এর মধ্যে যারা অফলাইনে আবেদন করেছেন তাঁদের সমস্ত ডকুমেন্ট নির্ভুল ভাবে যাচাইয়ের প্রক্রিয়া চলছে। আপানার দেওয়া ডকুমেন্টে কোনো তথ্য ভুল থাকলে তা পুনরায় যাচাই করতে হবে, সেজন্য আপনাকে সমস্ত ডকুমেন্ট (আসল এবং জেরক্স কপি) স্থানীয় ব্লক অফিসে গিয়ে জমা দিতে হবে। সেইজন্য টাকা ঢুকতে দেরি হতে পারে। অনলাইনে আবেদনকারীর তথ্যগত ভুল থাকলে এই একই পদ্ধতি অনুসরন করতে হবে।

অনেকে একইসঙ্গে অনলাইন এবং অফলাইন দুই মোডে আবেদন করেছেন। তাঁদের ফর্ম যাচাই করা হবে।


আপনার কি করণীয় (Yuva Sathi Payment Failed)

এইক্ষেত্রে আপনি যদি 'যুবসাথী' প্রকল্পের (Yuva Sathi Scheme 2026) টাকা না পেয়ে থাকেন তাহলে আপনি প্রথমে আপনার যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করুন এবং চেক করুন আপনার অ্যাকাউন্টের সাথে KYC এবং DBT (Direct Benefit Transfer) লিঙ্ক করা আছে কিনা। যদি না থাকে তাহলে করিয়ে নিন।


এরপর আপনার স্থানীয় ব্লক অফিসে বা এসডিও (SDO) অফিসে যোগাযোগ করতে পাড়েণ পাড়েন। আপনার অনলাইন বা অফলাইনের ফর্মে কোনও তথ্যগত ভূল থাকলে আপনি আপনার সমস্ত ডকুমেন্টস যেগুলো 'যুবসাথী' প্রকল্পের (Yuva Sathi Scheme 2026) আবেদনের সময় লেগেছিল সেই ডকুমেন্টসের অরিজিনাল ও জেরক্স কপি নিয়ে স্থানীয় ব্লক অফিসে বা এসডিও (SDO) অফিসে জমা করুন।   


Yuva Sathi Helpline Number

যাদের 'যুবসাথী' প্রকল্পের (Yuva Sathi Scheme 2026) টাকা এখনো ঢুকেনি তারা নিচে দেওয়া Yuva Sathi Helpline - এ যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ইমেইল করতে পারেন।

Yuba Sathi Helpline Number: 6292248888
খোলা থাকবে: সোমবার থেকে শুক্রবার, সকাল ১০:৩০ থেকে বিকাল ৫:৩০ (শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনে বন্ধ থাকবে)।

Email Id: yubasathi2026@gmail.com


উপসংহার

আপনার ফোনে কি যুবসাথীর (Yuva Sathi Scheme 2026) মেসেজ এসেছে? আপনার অ্যাকাউন্টে কি ১৫০০ টাকা ঢুকেছে নাকি 'Failed' দেখাচ্ছে? নিচে কমেন্ট করুন।


FAQ


1. What is 'Banglar Yuva Sathi' scheme?

'বাংলার যুবসাথী' হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প। রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিকভাবে সাহায্য করতে এবং তাঁদের চাকরি বা কোনো স্বাধীন ব্যবসার প্রস্তুতির জন্য এই প্রকল্পের মাধ্যমে সরকার সরাসরি মাসিক ১৫০০ টাকা আর্থিক অনুদান প্রদান করে থাকে।

2. Who is eligible for 'Banglar Yuva Sathi' scheme?

এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে নিচের শর্তগুলো পূরণ করতে হবে:

  • অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • বয়স ২১ থেকে ৪০ বছর হতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক বা সমমানের।
  • যারা স্কলারশিপ বা শিক্ষাগত বৃত্তি ছাড়া অন্য কোনো সরকারী প্রকল্পের (লক্ষ্মীর ভাণ্ডার, কৃষকবন্ধু, যুবশ্রী ইত্যাদি) সুবিধা পাচ্ছেন, তাঁরা যোগ্য নন।
  • আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে।
  • আবেদনকারীর নিজের নামে একটি বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
  • সরকারী কর্মচারী ও পেনশনভোগী ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
3. How much is Banglar Yuva Sathi scheme 2026?

পশ্চিমবঙ্গ সরকার 'বাংলার যুবসাথী' প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে। এই টাকা আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Direct Benefit Transfer বা DBT-এর মাধ্যমে) পাঠানো হয়।

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top